About us

সততা ও যত্নে তৈরি কাঠের গৃহসামগ্রী, আপনার ঘর সুন্দর ও গোছানো রাখতে।

Our Story

Built for every household

আমরা বিশ্বাস করি একটি ঘর কেবল ইট-পাথরের দেওয়াল নয়; এটি মানুষের ব্যক্তিত্ব ও প্রশান্তির প্রতিচ্ছবি। যান্ত্রিক ও প্লাস্টিকসর্বস্ব এই শহরে আমরা হারিয়ে ফেলছি প্রকৃতির আসল ঘ্রান ও শেকড়।আবার দরকারের সময় চাবি খুঁজে না পাওয়া, টিস্যু আর মসলাপাতি এলোমেলো পড়ে থাকা, ছোট জায়গায় সবকিছু গুছিয়ে রাখা, এই ছোট ছোট সমস্যাই প্রতিদিনের স্বস্তি নষ্ট করে।

এই সমস্যাগুলোর সহজ সমাধান দিতেই WoodFirst-এর যাত্রা।

আমরা অভিজ্ঞ কারিগরের হাতে শুকনো কাঠ দিয়ে এমন পণ্য তৈরি করি, যা দেখতে সুন্দর, ব্যবহারে সহজ এবং দামে সাধ্যের মধ্যে। চাবির তাক, মসলার বাক্স, টিস্যু স্ট্যান্ড, কফি টেবিল, প্রতিটি পণ্য একটা নির্দিষ্ট প্রয়োজন মাথায় রেখে বানানো।

আজ সারা বাংলাদেশের হাজারো পরিবার WoodFirst-এর পণ্য ব্যবহার করছে। তাঁদের মতামত আপনি আমাদের “উডফাস্ট ফ্যামিলি” গ্রুপে নিজেই দেখতে পারবেন।

Our Mission

সততা, আমানতদারি ও ন্যায্য মূল্য নিশ্চিত করে প্রতিটি গ্রাহকের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। রিটার্ন ও এক্সচেঞ্জ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের টিমের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে। পাশাপাশি মুসলিমদের অর্থনৈতিক স্বনির্ভরতা, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সমাজে শালীন ও সুন্দর পরিবেশ গড়ে তোলাকে আমরা বিশেষ গুরুত্ব দিই। আলহামদুলিল্লাহ।

Our Vision

বাংলাদেশের দেশীয় কাঠশিল্পের বিকাশ ও সমৃদ্ধিতে অবদান রাখা এবং ন্যায্য মূল্যে মানসম্মত কাঠের গৃহসামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া। আমাদের লক্ষ্য, প্রতিটি ঘরকে আরও সুন্দর, গোছানো ও ব্যবহারবান্ধব করে তোলার পাশাপাশি বিশ্ববাজারে বাংলা কাঠের গৃহসামগ্রীর একটি বিশ্বস্ত ও পরিচিত ব্র্যান্ড হিসেবে WoodFirst-কে প্রতিষ্ঠিত করা। ইনশাআল্লাহ।

1000+

Happy Customers

30+

Products

Cash

On Delivery

15/7

Support

WoodFirst — প্রয়োজন ও রুচিশীলতার সুন্দর সমন্বয়।

Row Wood, Nature and fair prices — all just a few taps away.